১২৫ ওয়াটের ফ্ল্যাশ চার্জ নিয়ে এলো অপো

২০ জুলাই, ২০২০ ১৭:১১  
দ্রুত সময়ের মধ্যে স্মার্টফোন চার্জ দেওয়ার লক্ষ্যে অপো নিয়ে এসেছে ১২৫ ওয়াটের ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি। এর মাধ্যমে খুবই কম সময়ের মধ্যে ফোন চার্জ দিতে পারবেন ব্যবহারকারীরা। ১২৫ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি মোবাইল ফোনের জগতে একটি অবিস্মরণীয় সাফল্য। এই ফ্ল্যাশ চার্জ প্রযুক্তিতে তারের মাধ্যমে সরাসরি চার্জিংয়ের ক্ষেত্রে মাত্র ৫ মিনিটে ৪১ শতাংশ পর্যন্ত চার্জ দেয়া যাবে এবং একটি ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র ২০ মিনিট। ১২৫ ওয়াটের ফ্ল্যাশচার্জ ফাইভজি প্রযুক্তিতে বিশেষ ভূমিকা রাখবে। সুপারভোক প্রযুক্তি থেকে অনুপ্রাণিত হয়ে এ চার্জিং ব্যবস্থায় হার্ডওয়্যারে ব্যাপক উন্নতি করা হয়েছে যা ২০ ভোল্টে ৬.২৫ অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ প্রদান করতে সক্ষম। তবে এ প্রযুক্তির ব্যবহারের কারণে চার্জারের আকারও বড় হবে না। চার্জিং ক্যাপাসিটি বৃদ্ধির কারণে নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিয়েছে অপো। ১২৫ ওয়াটের ফ্ল্যাশ চার্জিংয়ে ফোনের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে এতে থাকছে দশটি অতিরিক্ত টেমপারেচার সেন্সর যোগ করা হয়েছে যা চার্জিং চার্জিংয়ের সময় তাপমাত্রার অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে।